হোম > প্রবাস

মেলবোর্নে আইইউটির মিলনমেলা

প্রবাস ডেস্ক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হলো ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মিলনমেলা। গত শনিবার মেলবোর্নের ঐতিহাসিক ও আইকনিক সেন্ট কিল্ডা টাউন হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির প্রাক্তন এবং দীর্ঘকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফজলে এলাহি। এতে উপস্থিত ছিলেন সাড়ে তিনশ’রও বেশি অতিথি, যার মধ্যে প্রায় দেড়শ প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

আইইউটির ঐতিহ্য অনুযায়ী এই আয়োজনকে বলা হয় ‘গরু পার্টি’, যেখানে প্রতিবছর বিদায়ী ব্যাচ তাদের জুনিয়রদের জন্য আস্ত গরু দিয়ে ভোজের আয়োজন করে।

বিদেশে অবস্থানরত প্রাক্তন আইইউটিয়ানরাও দীর্ঘদিন ধরে একই ধারাবাহিকতায় ইউরোপ, নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় এ ধরনের মিলনমেলা আয়োজন করে আসছেন। অস্ট্রেলিয়ায় এই অনুষ্ঠানটি প্রতি বছর বিভিন্ন স্টেট ক্যাপিটালে ঘুরে ঘুরে অনুষ্ঠিত হয়। গত বছর এডিলেডে, এ বছর মেলবোর্নে, এবং আগামী ২০২৬ সালে আয়োজক হিসেবে সিডনি নির্ধারিত হয়েছে।

অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলাওয়াত এবং অ্যাবরিজিন অস্ট্রেলিয়ানদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে। এরপর শিশুদের পরিবেশনায় নাচ ও গান দর্শকদের মন জয় করে। সঙ্গীতশিল্পী রেজওয়ানা মৌলি একক সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অস্ট্রেলিয়ান আইইউটিয়ানদের অ্যাকুস্টিক নাইট পারফরম্যান্সের মাধ্যমে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সরদার ফরিদ নিহত

প্রবাসে বৈশাখের রঙিন উৎসব

প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি নির্বাচিত হলেন ডলি বেগম

প্রবাসী সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শে গড়ে তোলার আহ্বান

সৌদিতে দেয়ালচাপায় বাংলাদেশির মৃত্যু

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ

আবারও খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, কমছে ব্যয়

গাজা–সুদান ও দেশে অসহায়ের সহায় হাফেজ্জী

ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার