হোম > প্রবাস > প্রবাসী জীবন

মানবিক সংকটে তিন দেশে ধারাবাহিক কার্যক্রমে হাফেজ্জী চ্যারিটেবল

আমার দেশ অনলাইন

বাংলাদেশসহ গাজা, সুদানের প্রত্যন্ত অঞ্চলে সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে অরাজনৈতিক সেবাসংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। এই তিন দেশে স্বাস্থ্যসেবা, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি জরুরি চিকিৎসা, মেডিকেল ক্যাম্প, আহত ও অসুস্থদের সহায়তা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শীতকালীন সুরক্ষাসামগ্রী দেওয়া হচ্ছে সংস্থাটির পক্ষ থেকে।

সংস্থাটির প্রকাশিত ভিডিও ও ভিজ্যুয়াল আপডেট পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি আপডেটে তারিখ ও দিনের উল্লেখ রাখা হয়, যা মাঠপর্যায়ের কার্যক্রম সময়ভিত্তিকভাবে যাচাইয়ের সুযোগ তৈরি করে। একই সঙ্গে সংস্থার প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে ছয়টি হাসপাতালে তাদের সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে—এ তথ্য সংস্থার উপস্থাপনা হিসেবে সংশ্লিষ্ট মহলে আলোচিত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী

দেশ ও বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাংলাদেশ ও ইউরোপ থেকে মিশর হয়ে গাজা ও সুদানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সমন্বয় অব্যাহত রেখেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কার্যক্রমের জন্য মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, ইজিপশিয়ান হিউম্যান রাইটস সংগঠন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারগণ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মানবাধিকার ও আইন বিশেষজ্ঞ এবং ইজিপ্ট ইয়ুথ সার্কেলের প্রতিনিধিরা সংস্থাটির উদ্যোগের প্রশংসা করেছেন।

সংস্থাটির পরিচালক মুহাম্মদ রাজ বলেন, আমাদের প্রতিটি কাজের ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করছি। এতে দাতা ও সাধারণ মানুষের কাছে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি হচ্ছে। যাচাইযোগ্য আপডেট, সময়-তারিখসহ নথিভুক্ত কার্যক্রম এবং ধারাবাহিক রিপোর্টিংয়ে আমরা সবসময় স্বচ্ছতা বজায় রাখছি।

কুবিতে রাজনীতি নিষিদ্ধ, তবুও প্রশাসনিক ভবনে ছাত্রদলের কর্মশালা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!