হোম > বিনোদন

সার্কাস দেখাতে প্রস্তুতি নিচ্ছেন মিথিলা

বিনোদন ডেস্ক

জয়া আহসান বছর দুয়েক আগে বড় পর্দায় হাজির হয়েছিলেন সার্কাসকন্যা হিসেবে। তার অনুসরণে এবার সার্কাস দেখাতে প্রস্তুতি নিচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।

এ সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। বসবাস করেন নদীর পাড়ে। নানা ধরনের সার্কাস দেখিয়ে বেড়ান তিনি।

মিথিলা বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। এখানে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চরিত্র ফুটিয়ে তুলতে নিয়মিত অনুশীলন করতে হয়েছে। একটি দৃশ্যে আমার দিকে ছুরি মারা হয়। অল্পের জন্য আমি রক্ষা পাই।’

‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকায়ও কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে। সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি’- বলেন মিথিলা।

এ সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তার চরিত্রের নাম হোসেন মাঝি। আজ এই সিনেমার গান ‘তোকেই ভালোবাসি’ প্রকাশ হওয়ার কথা।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন