হোম > বিনোদন

একসাথে ৬ লুকে শাকিবের চমক

বিনোদন রিপোর্টার

একের পর এক চমক নিয়ে ভক্তদের সামনে হজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সময়টা এখন এমন, শাকিব খান যা-ই করছেন তাই যেন পরিণত হচ্ছে ট্রেন্ডে। হোক তা সিনেমা কিংবা বিজ্ঞাপন। এবার হঠাৎ এই তারকাকে দেখা গেল একসঙ্গে ৬টি ভিন্ন লুকে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তাঁর ভক্তরা।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া শাকিবের সেসব ছবির মধ্যে যেমন রয়েছে প্রফেসর লুক, তেমনি আছে শুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রেও। তবে হঠাৎ একসঙ্গে এত লুকের রহস্য কী?

খোঁজ নিয়ে জানা যায়, সদ্যই জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব, যা নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ৬টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন সুপারস্টার।

আজ শনিবার সামাজিকমাধ্যমে পাইলটের লুক শেয়ার করেছেন শাকিব। ক্যাপশনে লিখেছেন, ‘আকাশই শেষ সীমা নয়, এটি সূচনাবিন্দু!’

এদিকে, বিজ্ঞাপনের জন্য নেটিজেনরা যেমন শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীরও প্রশংসা করছেন।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন ‘নাম্বার ওয়ান’খ্যাত এই চিত্রনায়ক। প্রতিটি লুকেই তিনি প্রশ্নের মুখে পড়েন, ‘নাম্বার ওয়ান কী?’ এবং প্রতিবারই তার জবাব ছিল, ‘ভিটামিন সি!’

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান