হোম > বিনোদন

পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরার লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সামাটিভি এতথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, হুমাইরা গত সাত বছর ধরে ওই ফ্ল্যাটে থাকতেন। তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন কিন্তু ২০২৪ সালে ভাড়া দেওয়া বন্ধ করে দেন বলে জানা গেছে। ভাড়া না দেওয়ার কারণে, বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) একটি আইনি মামলা দায়ের করেন।

মঙ্গলবার আদালতের আদেশ কার্যকর করতে এসে ফ্ল্যাটের ভেতরে হুমাইরার পচা মৃতদেহ দেখতে পান। উদ্ধারকারী দল পরে মৃতদেহটি জিন্নাহ হাসপাতালে স্থানান্তরিত করে, যেখানে ময়নাতদন্ত করা হবে। পুলিশ জানিয়েছে যে মহিলার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে মনে হচ্ছে।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের পর তবেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে কর্তৃপক্ষ জানায়, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো লাশ। তার মানে ১৫ থকে ২০ দিন আগে হয়তো মারা গেছেন হুমাইরা আসগর।

বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

আইনি নোটিশে হতবাক হয়ে যা বললেন শরীফুল রাজ

ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীনের জন্মদিনে তারার মেলা

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ শুরু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’