হোম > বিনোদন

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব খান

বিনোদন রিপোর্টার

৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন বর্তমান সময়ের ঢালিউড কিং খান খ্যাত অভিনেতা শাকিব খান। আজ রোববার দুপুরে সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তার আরোগ্য কামনা করেন তিনি।

পোস্টে শাকিব খান লেখেন, ‘ইলিয়াস কাঞ্চন, আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই - যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রুপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।’

তিনি আরো লেখেন, ‘দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তাঁর সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন। তাঁর জীবন হোক আরও সুস্থ ও শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’

প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। গত ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

জন্মদিনে কালজয়ী সুচন্দা

ফিলিস্তিনিদের পাশে ম্যাকলেমোর, মুক্তির লড়াইয়ে দিচ্ছেন ১০ লাখ ডলার