হোম > বিনোদন

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

বিনোদন রিপোর্টার

আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

শাকিব খানের নতুন এই সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন। জানা যায়, মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে চাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, এটা হবে অ্যাকশন ফিল্ম, যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগস্ক্রিনে দেখতে পাবেন। সিনেমার নাম এবং অন্যান্য অভিনেতা-অভিনেত্রী কারা থাকবেন এগুলো আগামীতে জানানো হবে।

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ঈদে বিটিভিতে দুই পর্বের ব্যান্ড শো

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

আনকাট সেন্সর পেল নিশোর ‘দম’, দেখতে পারবেন সব বয়সীরা

অস্কারের ৯৮তম আসর, পুরস্কার পেলেন যারা

সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন

নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’

ফেরদৌস ওয়াহিদ ও বাপ্পির কণ্ঠে আনন্দের গান ‘ফাঁকি’

ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী

‘প্রেমের গল্প’ নিয়ে আসছেন চিত্রনায়ক রোশান-চমক