হোম > বিনোদন

আমরা একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি: রাফসান

বিনোদন রিপোর্টার

সংগীতশিল্পী জেফার রহমান ও সঞ্চালক রাফসান সাবাবের প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। এ জুটির প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় মুখর ছিল শোবিজ অঙ্গন ও সোশ্যাল মিডিয়া। এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ, ১৪ জানুয়ারি, বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফসান বিবাহের ছবি এবং স্ট্যাটাস শেয়ার করে আনন্দের এ সংবাদ জানিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের যাত্রা শুরু করতে চলেছি, আমাদের বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা। আজ আমরা আমাদের জীবন একত্রিত করছি এবং একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি।’

এই স্ট্যাটাসে তিনি নতুন জীবনের সূচনায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় তারা কতোটা আবদ্ধ সেই বার্তা দিয়েছেন। স্ট্যাটাসে দুই শিল্পীর জন্য শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন তাদের কাছের মানুষেরা।

আজ সকালেই জেফার ও রাফসানের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন ছিলো।

দীর্ঘ দিন ধরেই শোবিজ অঙ্গনে জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। কেউ বলতেন তারা শুধু বন্ধু, আবার অনেকে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানে বা বিদেশ ভ্রমণে তাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিভিন্ন মতামত তোলে। তবে আজ এই গুঞ্জনগুলো বন্ধন পেয়ে সত্যি বন্ধনে পরিণত হলো।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’