হোম > বিনোদন

হাসিনার অডিও নিয়ে যা বললেন ফারুকী

বিনোদন রিপোর্টার

২০২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গণহত্যাসহ বিভিন্ন অপরাধে পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যত এগিয়ে আসছে, ততই নতুন ‘থিওরি’ আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবিসিকে দেওয়া অডিও শেয়ার করে ফেসবুক পোস্ট দিয়েছেন উপদেষ্টা ফারুকী। অভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেওয়া নির্দেশনার একটি অডিও ক্লিপ সম্প্রতি প্রচার হয় বিবিসিতে। ওই অডিও শেয়ার করে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই মন্তব্য করেন উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, বিচারের রায় ঘনিয়ে আসার পর উন্মাদ হয়ে এখন নতুন থিওরি নিয়ে আসছে, ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’। কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নেতাদের উদ্দেশে উপদেষ্টা লেখেন, ‘বাংলাদেশের মানুষকে কি ডিমেনশিয়া আক্রান্ত মনে হয় ওদের?’

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এবং কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলন শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর ৮ আগস্ট গঠিত হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

আলিয়ঁস ফ্রঁসেজে অপ্রকাশিত চলচ্চিত্র ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির