হোম > বিনোদন

ইমরানের কণ্ঠে রোজার গান

বিনোদন রিপোর্টার

চলচ্চিত্রের গান কিংবা মিউজিক ভিডিওতে সমানতালে পাওয়া যায় চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুলকে। এবার তিনি এই রমজানে নতুন ইসলামি গান নিয়ে হাজির হয়েছেন। রুহ আফজা নিবেদিত গানটির শিরোনাম ‘দ্বীনের পথে রোজার সাথে’।

ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। এ গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ।

এর আগেও ইসলামিক গান করেছিলেন ইমরান। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

গানটির সুরকার আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘রমজানের এই পবিত্র মাসে একটি সুন্দর ইসলামি গান করার চেষ্টা করেছি আমরা। গানটির মধ্য দিয়ে ইসলাম ও রমজানের বার্তা আরো ভালোভাবে সবার মাঝে ছড়িয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’

ফয়সাল রাব্বিকীন বলেন, ‘সব মিলিয়ে চমৎকার আয়োজনে হয়েছে গানটি। সবার ভালো লাগবে বলেই আমরা আশাবাদী।’

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

আলিয়ঁস ফ্রঁসেজে অপ্রকাশিত চলচ্চিত্র ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির