হোম > বিনোদন

শাকিব খানের শুটিং স্পটে ভূমিকম্পের আতঙ্ক

আতিকুর রহমান নগরী

পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাপলো রাজধানীসহ সারা দেশ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে যখন কম্পন অনুভূত হয় ঠিক তখনই সোলজার সিনেমার শুটিং স্পটে ছিলেন শাকিব খান।

সকাল থেকেই সেখানে চলছিল সিনেমাটির একটি আন্দোলনের দৃশ্যের শুটিং। সবকিছু ঠিকঠাক চলছিল। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব।

ঠিক তখনই আচমকা শুরু হয় ভূমিকম্প। প্রথমে সামান্য কম্পন, এরপর ভবনগুলো দুলে উঠতেই শুটিং স্পটে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মানুষ দৌড়ে নেমে আসে রাস্তায়, কেউ চিৎকার করছে, কেউ ফোনে জানাচ্ছে বাড়িতে থাকা প্রিয়জনকে। ওই মুহূর্তে ইউনিটের সদস্যরা চারদিক ঘিরে রাখেন শাকিব খানকে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে শান্ত ছিলেন শাকিব খানই।

তিনি আশপাশের সবাইকে বললেন, ‘আমরা তো রাস্তায় আছি। ভয় পাবেন না। কেউ আতঙ্কিত হবেন না। সব ঠিক আছে।’

শাকিবের এই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর মানুষের মনে ফেরায় স্বস্তি। কম্পন থেমে গেলে সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। কিছুক্ষণ বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিতের পর আবার শুরু হয় শুটিং।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মানের

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নব্বইয়ের তারুণ্যের আইকন চিত্রনায়িকা শাবনাজের গল্প

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার আবহ: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

ফ্যাশন ডিজাইনারের করা মামলা নিয়ে যা বললেন তানজিন তিশা