হোম > বিনোদন

ওটিটিতে সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্টার

প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের পাঁচ দশকের সংগীতযাত্রা ও শিল্পীজীবনের উত্থান-পতনকে কেন্দ্র করে নির্মিত ডকুফিল্ম ‘জুঁইফুল : সাবিনা ইয়াসমিন’ এখন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত করা হয়েছে। চলচ্চিত্রে আর্কাইভাল ফুটেজ, রেকর্ডিং সেশন, মঞ্চজীবন ও পারিবারিক স্মৃতিচারণের মাধ্যমে সাবিনার সংগীতজীবনের বহুমাত্রিক চিত্র ফুটে উঠেছে। ষাটের দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত তার সংগ্রাম, সাফল্য ও স্মৃতিময় বিষয়গুলো তুলে ধরা হয়েছে এতে।

সাবিনা ইয়াসমিনের বিশাল সংগীতভাণ্ডার থেকে মাত্র ১২টি গান নির্বাচন করা হয়েছে, যেগুলো নতুন প্রজন্মের কণ্ঠে পরিবেশন করেছেন কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা। ডকুফিল্মে ব্যক্তিগত চিঠি, স্টুডিও নোটস ও অনুশীলনের দৃশ্যসহ এমন মুহূর্তও দেখানো হয়েছেÑযা আগে কখনো প্রকাশ পায়নি।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘কাজটা দেখে আমি বিস্মিত হয়েছি। দর্শক আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন। এটি বাংলা সংগীতশিল্পের ইতিহাস বাঁচিয়ে রাখার একটি মহৎ প্রয়াস।’

টরেন্টোতে নতুন বাংলা গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী

আলিয়ঁস ফ্রঁসেজে অপ্রকাশিত চলচ্চিত্র ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বাদ পড়লেন ব্রিটিশ পপ তারকা ম্যাকলেমোর

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির