হোম > ফিচার

জাবি ছাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়ায় ২৮ বাস আটক

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়ার অভিযোগে মিরপুর–চন্দ্রা রুটে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বাস আটকানো শুরু করে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১০টা পর্যন্ত ২৮টি বাস আটক করেছে তারা।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হালিমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্রী।

হালিমা খাতুনের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাল ৫টা ৪০ মিনিটে সাভারের পাকিজা এলাকায় রাজধানী পরিবহণের চলন্ত বাস থেকে হালিমাকে ফেলে দেয়। এতে তিনি প্রচন্ড ব্যথা পান এবং পা মচকে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা খাতুন মুঠোফোনে বলেন, সন্ধ্যায় আমি টিউশন শেষ করে পাকিজা থেকে বাসে উঠতে যাওয়ার সময় হেলপার আমাকে জিজ্ঞেস করে, কোথায় যাব? আমি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনে আমাকে বাসে উঠাতে অস্বীকৃতি জানায় এবং চলমান বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এখন হাসপাতালে আছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম অধ্যাপক রাশিদুল আলম বলেন, আজকের যে ঘটনা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে হয়েছে সেটি অত্যন্ত অমানবিক। আমার সঙ্গে ইতোমধ্যে বাস মালিকের কথা হয়েছে। দুপুর ১২টায় বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হবে। আলোচনা শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শিশু জন্মের আগেই ইচ্ছামতো বেছে নেওয়া যাবে বৈশিষ্ট্য

ফোন বিক্রির আগে যেসব কাজ না করলে বিপদ

ফুসফুসের ক্যানসার প্রতিরোধে নতুন পথের সন্ধান দিলেন গবেষকেরা

তথ্য সংগ্রহে ৫০০ বিশেষ গাড়ি নামাচ্ছে উবার

বিশ্বজুড়ে মুসলিম নারীদের মধ্যে ‘মডেস্ট’ ফ্যাশনের উত্থান

ঈদ-পরবর্তী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা জরুরি

প্রকৃতি রক্ষায় সংগ্রামী ফাহমিদা

কাজকে ভালোবাসুন, সহমর্মী হোন

চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে উপচে পড়া ভিড়

শারীরিক সুস্থতায় সুষম খাদ্য