হোম > রাজনীতি

রক্তস্পন্দন ওয়েবপেজের নিয়ে এলো ছাত্রদল নেতা তাইফ

স্টাফ রিপোর্টার

"সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রক্ত আদান-প্রদানের তথ্যসমৃদ্ধ ‘রক্তস্পন্দন’ ওয়েবসাইট নিয়ে এসেছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল। সহ-দফতর সম্পাদক ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক এই ওবেসাইট নিয়ে এসেছেন।

বৃহস্পতিবার রাজধানীর কাটাবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই ওয়েবসাইট উদ্ভোধন করা হয়। ওয়েবসাইটির উদ্ভোধন করেছে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফার ২৬তম দফা—“সবার জন্য স্বাস্থ্য” ও “সার্বজনীন চিকিৎসা” ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই ওয়েবঅ্যাপ চালু করা হলো।

এই উদ্যোগের পেছনে সরাসরি নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা ডা. এম এ তাইফুল হক, ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেন অনি।

ওয়েবসাইট উদ্ভোধনের সময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, সাম্প্রতিক মাইলস্টোন ট্রাজেডির ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। রক্তের অভাবে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছে। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতা তৈরি হয়েছে।

তাই আমরা চাই একটিমাত্র প্ল্যাটফর্মে সব ব্লাড ব্যাংক ও আগ্রহী ডোনারের তথ্য থাকবে, যাতে প্রয়োজনে সরাসরি ডোনারের সাথে যোগাযোগ করা যায়—কোনো ধরনের হয়রানি ছাড়াই।

আর ডা. তাইফুল হক বলেন, ওয়েবঅ্যাপটির বিস্তারিত তথ্য, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ও ব্যবহারবিধি তুলে ধরে ডা. তাইফ বলেন, “ভবিষ্যতে এই ওয়েবঅ্যাপ শুধু বিভাগীয় শহরেই নয়, বরং প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে। এতে সাধারণ মানুষ সহজেই রক্তদাতাদের সাথে যুক্ত হতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মো. মাহফুজুর রহমান মনি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাদ, ছাত্রদল নেতা এ কে এম মোস্তাফিজুর রহমান ইশমাম, মোবাশ্বির ইবনে বারী, মো. আশরাফ হোসেন প্রমুখ।

মানসিক চাপ থেকে বাড়তে পারে হৃদরোগ

প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি

রেকমেন্ডেড ফিডের রহস্য

ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির চাহিদা

ল্যাপটপ কেনার আগে জানা জরুরি

ঈদে ভিন্ন স্বাদের ঝাল-মিষ্টি খাবার

রোজার ছুটি, ঈদের আনন্দ

অন্দরমহল হোক মনের মতো

বাড়তে পারে স্মার্টফোন ও কম্পিউটারের দামও

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন