হোম > চাকরি

পে-স্কেলের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হতে পারে

আতিকুর রহমান নগরী

নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে আজ সোমবার বিকেলে বৈঠকে বসছেন কমিশনের সদস্যরা। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের অংশ নেওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান।

কমিশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে।

কমিশন সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া প্রস্তুত প্রক্রিয়ায় অর্ধেক কাজ শেষ হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রস্তাব সংগ্রহ করা হয়েছিল।

এখন সেসব তথ্যের বিশ্লেষণ করে সচিবদের সঙ্গে আলোচনা করা হবে নতুন কাঠামোর সম্ভাব্য রূপ ও কার্যকর হওয়ার সময়সীমা, পাশাপাশি নতুন পে স্কেলের সুযোগ-সুবিধা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে সূত্র।

কর্মচারীরা সচিবদের সঙ্গে বৈঠকের দিকে নজর রাখছেন। তাদের প্রত্যাশা, বৈঠকের পর কমিশন চূড়ান্ত সুপারিশ প্রকাশ করবে। একই সঙ্গে কর্মচারী নেতারা পে কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিলের আল্টিমেটাম দিয়েছেন।

এ সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনের হুমকিও উচ্চারণ করেছেন তারা। পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ