হোম > জাতীয়

জাতিসংঘ মহাসচিব আসছেন কাল, থাকবেন রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে

স্টাফ রিপোর্টার

চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক দশকের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন তিনি। এ সফরে রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্মানে লাখো রোহিঙ্গার এক ইফতার মাহফিলে যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব।

বুধবার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসবেন। এ সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বড় পরিসরে আলোচনা হবে। এ সফরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তাসহ বড় ধরনের অগ্রগতি আসতে পারে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে দিনভর নানা কর্মসূচিতে অংশ নিবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার সম্মানে ১ লাখ রোহিঙ্গাদের নিয়ে এক ইফতার মাহফিলে যোগ দিবেন তিনি।

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’