হোম > জাতীয়

বার্ন ইনস্টিটিউট থেকে বাসায় ফিরল মাইলস্টোনের আরো দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মো. রাইয়ান (১৪) ও হাফসা খাঁন (১১) নামের আরও দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো ১১ জনকে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি জানান, রাইয়ান নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাইয়ান মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল। তিনি গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ মোশারফ হোসেনের সন্তান।

অধ্যাপক নাসির আরো জানান, হাফসা খাঁন (১১) নামের শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। ২২ শতাংশ দগ্ধ নিয়ে শরীরে ভর্তি হয়ে প্রায় দেড় মাস যুদ্ধ করে বাড়ি ফিরলো আজ। চতুর্থ শ্রেণীর হাফসা আবারও ক্লাসে ফিরতে চায়।

ডা. নাসির জানান, আমাদের জাতীয় বার্ন ও ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখানো ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি, অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ। যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা পরবর্তীতে এখানে এসে চিকিৎসা নিতে পারবেন।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ