হোম > জাতীয়

চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হচ্ছে সাত জুলাই যোদ্ধাকে

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ আহত সাত জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার থাইল্যান্ডে পাঠাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের উপসচিব মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এবিষয়ে জানা যায়।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে সকাল সোয়া ১১ টায় থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা। এসময় তাদের সঙ্গে থাকবেন প্রত্যেকের একজন করে পরিবারের সদস্য।

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন মো. সুজন মিয়া, শেখ মোহাম্মদ শান্ত, মো. শাকিল, মো. লিটন, আলী হোসেন, মো. মিজান মিয়া ও মো. হামিদুল সরকার। বিদেশে চিকিৎসা চলাকালীন প্রত্যেককে সহায়তা করার জন্য তাদের সঙ্গে থাকবেন একজন করে পরিবারের সদস্য।

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান