হোম > জাতীয়

ভাষা শহীদদের প্রতি ঢাবি সাদা দলে শ্রদ্ধা জ্ঞাপন

ঢাবি সংবাদদাতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সংগঠনটির পক্ষে আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড.আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো.আবুল কালাম সরকারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নেতৃবৃন্দের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, কলা অনুষদের ডিন ও একুশ উদ্‌যাপন কমিটির সমন্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল এবং সহকারী প্রক্টরদের মধ্যে ড, মুহা. রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরি, ড. এনামুল হক সজীব ও ড. শান্টু বড়ুয়া প্রমুখ। 

এদিকে রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষকে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলের ডালা, গাঁদা-গোলাপের মালা আর হাতে হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে শহীদ বেদীর দিকে এগোতে থাকেন হাজারও মানুষ। শিশু থেকে বৃদ্ধ—সবার কণ্ঠে সুর ওঠে,‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তারে নিতে হবে আদালতের পূর্বানুমতি

শ্রমিকদের যৌক্তিক মজুরি নিশ্চিত করবে নিরপেক্ষ বোর্ড: মাহ্দী আমিন

গত বছরের চেয়ে সার মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

ইকবাল সোবহানের আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা, আসছে পরিমার্জিত কারিকুলাম: প্রতিমন্ত্রী ববি

সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে: টুকু

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’

মানহীন মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী