হোম > জাতীয়

আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর দুই সদস্যের এক প্রতিনিধিদল।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসি'র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি (Nicolas Fleury)।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চাহিদার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের কার্যক্রমের পরিধি সম্পর্কে অবহিত করেন। এছাড়া, প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবীদের কাজের নিরাপত্তার বিষয়ে আলোচনায় আগ্রহী বলে জানান।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প