হোম > জাতীয়

পেট্রোল ঢেলে ঘরে আগুন, জাবি শিক্ষার্থীসহ ৪ জন দগ্ধ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় আগুন লেগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দগ্ধ ওই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (রনি)। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। দগ্ধ অপর তিনজন হলেন— বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং এলাকার ভাড়াটিয়া মো. হাসিনুর।

জানা যায়, দুই ভাই রাহাত ও রায়হান পারিবারিক দ্বন্দ্বে জড়ায়। রায়হান পেট্রোল ঢেলে রুমে আগুন দিতে যান। তখন তাদের পূর্বপরিচিত রনি ও হাসিনুর সেই বিবাদ মেটাতে যান। তখন রায়হান লাইটার ফায়ার করলে পুরো ঘরে আগুন ছড়িয়ে যায়। তখন আগুনে চারজনই দগ্ধ হন।

আগুনে দগ্ধ অবস্থায় প্রাথমিকভাবে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আনা হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক জানান, গুরুতর দগ্ধ হয়ে দুজন সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া আরও দুজন দগ্ধ হয়ে সাভারে চিকিৎসা নিতে গেছেন বলে জেনেছেন তিনি। যে দুজন চিকিৎসা নিতে এসেছিলেন, তাদের মধ্যে আহত সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করছেন তিনি। দগ্ধদের পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

ভবিষ্যৎ মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার

দেশীয় ফলের বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি

রিজার্ভ চুরিতে জড়িত আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে সরকার

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইনে চালু হচ্ছে ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে ফ্যামিলি কার্ড: ডিসি ফরিদা

অবৈধভাবে গ্রিস যাত্রা: ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক