হোম > জাতীয়

জুলাই শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না: পিএসসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, ২০২৪ এর তরুণ প্রজন্ম যে বৈষমমূলক রাষ্ট্র ব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে; তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না।

মঙ্গলবার সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ‌যাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পিএসসির চেয়ারম্যান বলেন, কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ধরনের বৈষম্য এবং অন্যায় হতে দিব না। কমিশনের চেয়ারম্যান জুলাই শহিদদের ত্যাগকে স্মরণ রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী এবং আহতদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় পিএসসির অন্যান্য সদস্য ও সচিব এবং কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ