হোম > জাতীয়

অসুস্থ ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সরকারি সফরে কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফারুকীর জন্য তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সবার কাছে দোয়া চেয়েছেন।

শনিবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে তিশা জানান, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার কিছু পরে শহরের পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় ফিরে গেছেন।

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে, তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা