হোম > জাতীয়

হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

স্টাফ রিপোর্টার

পরিবারের সিদ্ধান্তে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে ঢামেক হাসপাতাল ত্যাগ করে তাকে বহনকৃত এম্বুলেন্স। এর আগে হাদির প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করা হয়।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সর্বত্র উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসতে যাচ্ছে। এ বৈঠকের পর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া আসতে পারে বলেও জানিয়েছে সূত্র।

এর আগে শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

‘শেখ হাসিনা আসলে পুলিশ কিচ্ছু করতে পারবে না’ বলা সেই ওসি ডিবি হেফাজতে

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা