হোম > জাতীয়

বাংলাদেশ ৪৩তম ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি

আতিকুর রহমান নগরী

দ্যা ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টেফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশনের (ইউনেস্কো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এ তথ্য জানান।

মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে হারিয়ে এই অনন্য সম্মান অর্জন করেছে।

নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।

এই জয় বাংলাদেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ, যার সভাপতিত্বের দায়িত্ব পাওয়া কোনো দেশের জন্য আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ অর্জন।

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে, তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা