হোম > জাতীয়

পবিত্র আখেরি চাহার সোম্বা ২০ আগস্ট

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। সে অনুযায়ী আগামী ২৫ সফর, ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা (রাসুল সা. এর রোগমুক্তির দিন) পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. নূরুল করিম, ড. আব্দুল্লাহ ফারুক, অধ্যক্ষ ওবায়দুল হক, অধ্যক্ষ আব্দুল গাফফার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, মোঃ নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

শিশুদের মেধা বিকাশে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না