হোম > জাতীয়

বায়রা নির্বাচন স্থগিত হাইকোর্টের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আগামীকাল শনিবার ১৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আইনজীবী খান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

তবে ভোটার তালিকায় ত্রুটিসহ কয়েকটি কারণে আদালতে নির্বাচন স্থগিত করা হয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান।

এর আগে এক চিঠিতে ইসি জানায়, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে।

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা