হোম > জাতীয়

৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি একথা জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে ভোটকেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে। এই শটগান খুবই স্বল্প মূল্যে কেনা হবে।

অর্থ উপদেষ্টা বলেন, বডি-ওর্ন ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কেনা হয়, তা দেখা হবে। ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে।

তিনি বলেন, রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তে জাপানি কনসোর্টিয়ামকে ছাড়

সন্দেহভাজন আরো তিনজন তদন্তের আওতায়

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএসের কার্যক্রম বিস্তৃত

রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অন্ধ্র উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর