হোম > জাতীয়

মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ২০ কোটি টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার

মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ট্রলার, মাছ ও জালসহ প্রায় ২০ কোটি টাকার মালামাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও অভিযান কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ টহল পরিচালনা করে। টহল কালে দেখা যায়, কিছু জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ শিকার করছে।

এ সময় অভিযান পরিচালনা করে নৌবাহিনী প্রায় ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ৫০টি বেহুন্দি জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা।

অভিযান চলাকালে অবৈধ মাছ ধরার সাথে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটক জেলেদের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী