হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও শহীদ হাদির কবিতা

আতিকুর রহমান নগরী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আলোচিত সেই ‘বিদ্রোহী’ কবিতাটি আকস্মিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে পেজের প্রোফাইল ছবিটিও বর্তমানে অদৃশ্য অবস্থায় রয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন।

সম্প্রতি শহীদ ওসমান হাদির লেখা এই কবিতাটি প্রধান উপদেষ্টার পেজে শেয়ার করার পর তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

কিন্তু আজ সকালে পেজটিতে ঢুকে দেখা যায়, আলোচিত সেই পোস্টটি আর নেই। একই সময়ে প্রোফাইল ছবিও দেখা না যাওয়ায় নেটিজেনদের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জানান, সরকারের পক্ষ থেকে কোনো পোস্ট বা প্রোফাইল ছবি মুছে ফেলা (ডিলিট) হয়নি। এটি মূলত ফেসবুকের কোনো একটি কারিগরি ত্রুটির (Technical Error) কারণে ঘটেছে। আমরা বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।

কারিগরি এই সমস্যার কারণে সাময়িকভাবে পেজটিতে এমন পরিবর্তন দেখা যাচ্ছে এবং দ্রুতই তা আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রেস উইং। তবে সংবেদনশীল এই সময়ে এমন ‘টেকনিক্যাল ইরর’ নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল কাটছে না।

আ. লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে

শৃঙ্খলা রক্ষায় ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ দেখলেন স্বর্ণজয়ীরা

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়াই মুসলিম বিশ্বের বড় চ্যালেঞ্জ: মাহমুদুর রহমান

ওআইসি সংস্কার ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না