হোম > জাতীয়

বাইপাইল নয় শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে সর্বোচ্চ মাত্রার ভূকম্পনের মাত্র ২৪ ঘণ্টা না যেতেই আবারও কেঁপে উঠলো জনপদ। শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ঘটে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। তার ২৪ ঘণ্টা না পেরোতেই শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হয় এই ভূকম্পন। তবে এটি গতকালের তুলনায় দুর্বল হওয়ায় তেমন প্রভাব পড়েনি।

শনিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিজাম উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মৃদু মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার ২৬ কিলোমিটার দূরে গাজীপুরের বাইপাইল এলাকায় ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ ম্যাগনিটিউড। এই ভূমিকম্পটিও গতকালের কম্পনটির সমান গভীরতায় সংঘটিত হয়েছে। একই তথ্য দেখানো হয় সরকারি ভূমিকম্প পর্যবেক্ষক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও।

কিন্তু দুপুর ১টার দিকে ওয়েবসাইটের তথ্য পরিবর্তন করে আবহওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। ঢাকার আবহাওয়া অফিস থেকে নরসিংদীর পলাশের দূরত্ব একই অর্থাৎ ২৬ কিলোমিটার দেখিয়েছে তারা।

উল্লেখ্য, শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হবে

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী

সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলে রেললাইন সম্প্রসারণে জনগণের প্রত্যাশা পূরণ হবে

কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়, গঠিত হচ্ছে ওয়াসা

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

দেশজুড়ে আরও ৫ দিন থাকবে বৃষ্টি

হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী