হোম > জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনে বিজয় দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। সভাপতিত্ব করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামিক মিশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আবদুল হামিদ খান, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ প্রমুখ বক্তৃতা করেন। সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে