হোম > জাতীয়

সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা হয়, সফলতা প্রচার হয় না

স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয়, সফলতা প্রচার করা হয় না। আমরা এখনো দুর্নীতি ও মাদক কমাতে পারিনি।

রোববার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক পুলিশের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দল থেকে পুলিশকে দূরে থাকতে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ বদলি করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধৈর্য্যর সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকবো সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব।

তিনি বলেন, আশা করবো নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে। ২৪, ১৮ সালসহ অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যোক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে জানিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা।

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা