হোম > জাতীয়

৮ নভেম্বরকে ‘গণপ্রকৌশল দিবস’ ঘোষণার দাবি

আতিকুর রহমান নগরী

৮ নভেম্বরকে ‘গণপ্রকৌশল দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনটি তাদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস–২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

তিনি জানান, এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য— ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি।’ দক্ষ জনশক্তিই দেশের টেকসই অগ্রগতি ও বৈষম্যহীন সমৃদ্ধি নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আইডিইবি জানায়, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষার প্রসার, নদ-নদী রক্ষা, কৃষি জমি সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ, এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতিসহ বহু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে আসছে। তাদের অনেক প্রস্তাব ইতোমধ্যে জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত হয়েছে।

১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত আইডিইবি প্রতি বছর দিনটিকে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপন করে আসছে। এবারের সম্মেলন থেকে সরকারকে আনুষ্ঠানিকভাবে দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—৯ নভেম্বর সকালে ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি ও র‍্যালিপূর্ব আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া, ১০ নভেম্বর বিকাল ৪টায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে মূল প্রতিপাদ্যের উপর সেমিনার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল জেলায় আইডিইবি জেলা শাখা দপ্তর থেকে জনসাধারণকে ফ্রি প্রযুক্তি পরামর্শ প্রদান করা হবে।

আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা প্রকৌশলীদের এই আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের