হোম > জাতীয়

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে

বিফ্রিংয়ে প্রেস সচিব

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে বলে আশা ব্যক্ত করেন প্রেস সচিব।

তিনি আরো বলেন, বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হয়। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে।

নতুন বছরে শিক্ষার্থীদের বই দেওয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ১৫ জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে।

এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়েছে। সময়মতো যেন বাকি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া যায়, সে জন্য সরকার কাজ করছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

বাড়ছে তরুণ ও নারী উদ্যোক্তাদের সুযোগ

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি