হোম > জাতীয়

রাজধানীর ৩শ ফিটে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসেন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, নিহত চন্দন দাস পেশায় মাছ ব্যবসায়ী। সকালের দিকে ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী হাইস মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

তিনি আরও জানান, নিহত চন্দন দাসের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। তিনি ভৈরবনগর এলাকার সুরেশ দাসের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর