হোম > জাতীয়

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, যা জানালো আইএসপিআর

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ সম্পর্কে জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবারের বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে চীন সফর ও দেশের আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে এবং পরবর্তীতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন। পাশাপাশি, দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

সোমবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

শাহজালালে এ পর্যন্ত মোট ৩৬৭ ফ্লাইট বাতিল

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার কমিটি গঠন

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ কারো অধীনে নয়, চলবে নিজের ইচ্ছায়

সংবাদকর্মীদের ঈদের ছুটি ৫ দিন

আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত খুশি ও ইমোশনের

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে

আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কৃষক কার্ড দিতে সক্ষম হব