হোম > জাতীয়

মিরপুরে বিহারিদের উচ্ছেদ বন্ধে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১’র মিল্লাত ক্যাম্প এলাকায় উর্দুভাষী অধ্যুষিত ২৪টি প্লট উচ্ছেদ ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।পাশাপাশি উর্দুভাষীদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

উল্লেখ্য, মিরপুর মিল্লাত ক্যাম্প উচ্ছেদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সম্প্রতি নোটিশ জারি করলে স্থানীয় উর্দুভাষী ক্যাম্পবাসীরা প্রতিবাদ জানায়। বাংলাদেশ বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ ) ও ন্যাশনাল আওয়ামি পাটি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ)’র মহাসচিব নেয়াজ আহমদ খান আমার দেশকে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ ১৯৭২ সাল হতেই উর্দুভাষী মুসলিমরা ঘর ছাড়া হয়ে দেশের ১৩ জেলায় বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন। গত ৫২ বছরে পুনর্বাসনের আশ্বাস দিলেও কোনো সরকারই তাদেরকে পুনর্বাসিত করেনি। খুলনা, যশোর, ফরিদপুর, সৈয়দপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, আদমজী, চট্টগ্রাম, মোমেনশাহী, জামালপুর সহ বিভিন্ন জেলায় ক্যাম্প রয়েছে। ঢাকার মিরপুর ১০,১১, ১২ ও মোহাম্মদপুরে সিংহভাগ উর্দুভাষী বসবাস করেন। বর্তমানে তারা ভোটার এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্যাম্প সূত্রে জানা গেছে, শিক্ষা বঞ্চিত এই জনগোষ্ঠী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করেন। গাড়ির ড্রাইভার, নাপিত, দারোয়ান, ক্লিনার, বেনারসি শাড়ির কারিগর, গাড়ি মেরামতের মিস্ত্রি, দিনমজুরি প্রভৃতি পেশার মাধ্যমে তারা সংসার নির্বাহ করেন। এদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধির জন্য কোনো সরকার পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করছি উর্দুভাষীদের পুনর্বাসনে বর্তমান বৈষম্যবিরোধী তত্ত্বাবধায়ক সরকার কার্যকর পদক্ষেপ নেবে।’

এমএস

বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানি

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু