হোম > জাতীয়

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি

স্টাফ রিপোর্টার

সরকারি বেতন কমিশনের নতুন সুপারিশ বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষকদের বেতন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে। সুপারিশ অনুযায়ী ১৩তম গ্রেডের শিক্ষকদের বর্তমান বেতন ১১ হাজার থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বিশেষভাবে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে এবং টিফিন ভাতাসহ অন্যান্য সুবিধাও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কমিশনপ্রধান জাকির আহমেদ খান গণমাধ্যমকে জানান, প্রস্তাব বাস্তবায়নে এক লাখ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ইতোমধ্যে কমিশন তাদের কাজ সময়ের আগেই সম্পন্ন করেছে এবং এখন বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

গত বছরের ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের এই কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে দেয়। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের দীর্ঘ ১২ বছর পর এই কমিশন গঠিত হয়। প্রতিবেদন দাখিলের নির্ধারিত সময় ১৪ ফেব্রুয়ারি। কমিশন নির্ধারিত বাজেটের মাত্র ১৮ শতাংশ ব্যয় করে সময়ের আগেই কাজ সম্পন্ন করেছে।

প্রতিবেদন দাখিলের সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, এখন পরবর্তী কাজ হলো এই প্রস্তাব বাস্তবায়ন করা। এ লক্ষ্যে একটি বাস্তবায়ন কমিটি গঠন করে দেওয়া হবে, যারা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ