হোম > জাতীয়

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোনালিসা ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে দুদকের এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক জানায়, তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এছাড়া তিনি ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। অপরদিকে ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা ইসলামের নামে ৯৪ লাখ ৫ হাজার ৯৩২ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর ফরহাদ ও তার স্ত্রী গ্রেপ্তার হন। তারা আত্মগোপনে ছিলেন। ফরহাদের নামে দুদকের মামলা ছাড়াও নিজ জেলা মেহেরপুরে জুলাই গণঅভ্যুন্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও খুনের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমেছে

কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান টিআইবির

ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় নতুন এসপি

বাজেট-পরবর্তী অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে