হোম > জাতীয়

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই)— একটি প্রতিনিধিদল এন্টি টেররিজম ইউনিটেন (এটিইউ) প্রধান অ্যাডিশনাল আইজি মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার সকালে বারিধারার এটিইউর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন- বাংলাদেশে দায়িত্বকাল সম্পন্ন শেষে বিদায়ী এফবিআই’র সহকারী আইন কর্মকর্তা মি. রবার্ট জে ক্যামেরন। তার স্থলাভিষিক্ত হয়ে সদ্য যোগদানকারী মি. রাইলি পালমারট্রি এই সময় উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আরো ছিলেন মার্কিন দূতাবাসের আইন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৈঠকে এটিইউ প্রধানসহ উপস্থিত ছিলেন ডিআইজি ট্রেনিং অ্যান্ড রিসার্চ ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞা, ডিআইজি ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস্ মোহাম্মদ মুসলিম, পুলিশ সুপার (ইনভেস্টিগেশন) এবং পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) সহ এটিইউ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আলোচনার শুরুতে এটিইউ’র সার্বিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অত:পর, উভয় পক্ষের মধ্যে সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে কাজ করার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অর্ধেকই জানেন না, তারা ডায়াবেটিসে ভুগছেন

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী