হোম > জাতীয়

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্তৃক ইস্যু করা চিঠিতে ২৯ জুলাই হতে ৮ আগস্ট ২০২৫ পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অভিযান৷ এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে।

তিনি বলেন, এই যে সংবাদ খোঁজার প্রয়োজনে আপনারা আমাকে ধরেছেন। একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেয়া হয় বা অভিযান পরিচালনা করা হয়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সাথে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে আমরা তাদেরকে অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি৷ যাদের সাথে চুক্তি নেই, তাদেরকে আমরা অন-অ্যারাইভাল ভিসা দিব না।

উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। তারা পুলিশ সদর দফতরে পুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা

সড়কে বাস এখনো বাড়েনি ভোগান্তিতে যাত্রীরা

মালয়েশিয়ায় নির্যাতিত প্রবাসী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের

আদানির বন্ধ ইউনিট চালু

জাতীয় নিরাপত্তার জন্য ঐক্য অপরিহার্য

বজ্রপাতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, বাঁচার উপায় কী

প্রতিমন্ত্রীর আশ্বাসে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের যোগদান

একটি মহল জুজুবুড়ির ভয় দেখাচ্ছে: প্রধানমন্ত্রী