হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

আতিকুর রহমান নগরী

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে: চিফ হুইপ

পুলিশের উচ্চপদস্থ ৮ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত

নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা