হোম > জাতীয়

ইনফেকশনের কারণে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে হাদিকে

চিকিৎসক আব্দুল আহাদ

স্টাফ রিপোর্টার

ছবি : আমার দেশ

গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি। আজ সোমবার দুপুর ১টা ৫১ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আহত হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা করে।

হাদির শারীরিক অবস্থার অবনতি হয়নি, আবার উন্নতিও হয়নি। তাই তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে। আর এর মূল কারণ ইনফেকশন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিদেশ নেওয়া প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাদির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানান।

আব্দুল আহাদ বলেন, ‘বাংলাদেশের হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসার পার্থক্য খুব একটা নেই। কিন্তু ইনফেকশন (সংক্রমণ) রেট জিরো (শূন্য সংক্রমণ) না হওয়ায় হাদিকে সিঙ্গাপুরের জেনারের হাসপাতালে নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘হাদির শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। উন্নতি না হলেও অবনতি হয়নি। ফুসফুসের সমস্যা আগের মতো রয়েছে। নতুন করে কোনো সিটিস্ক্যান হয়নি। তবে মেডিকেল বোর্ড সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, হাদির শারীরিক অবস্থা অনুযায়ী রেফার করতে (দেশের বাইরে নিতে) বাধা নেই। এজন্য সিঙ্গাপুর থেকে যে টিম এসেছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।’

এই চিকিৎসক আরো বলেন, ‘হাদির মস্তিষ্কের অবস্থা এখনো উদ্বেগজনক। মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা রয়েছে। ফলে ফিরে আসা কঠিন। তবে জুলাই বিপ্লবে আমরা হাদির মতো অনেকের সংকট মুহূর্তের রোগীকে ফিরে আসতে দেখেছি। আশা করছি তিনিও আমাদের মাঝে ফিরে আসবেন।’

এর আগে সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। পরে দুপুর ১টা ৫১ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেয়।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে বিজয়নগরের কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। এতে গুলি তার মাথার ডান পাশে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।

উন্নত চিকিৎসার আশায় একই দিন রাত সাড়ে ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়। এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

অনলাইনে চালু হচ্ছে ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে ফ্যামিলি কার্ড: ডিসি ফরিদা

অবৈধভাবে গ্রিস যাত্রা: ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মামলার কারণে শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে রয়েছে: শিক্ষামন্ত্রী

প্রস্তাবিত বাজেট শ্রমিকবান্ধব নয়, এলিটবান্ধব

বাজেটে আশার চেয়ে শঙ্কাই বেশি, জবাবদিহি ও বাস্তবতার প্রশ্নে সরব বক্তারা

স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়লেই হবে না, অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে

সংসদে অতিরিক্ত ওজনের চেয়ার স্থাপনের কারণ জানালেন এমপি জয়নাল আবদিন