হোম > জাতীয়

নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ, যা বললেন হাদি

আতিকুর রহমান নগরী

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। শনিবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ভাই, ময়লা পানি যে মারছেন আরো মারতে পারেন, সমস্যা নেই মারেন। তিনবার মারছে ময়লা পানি। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন।

তিনি আরো বলেন, আমরা একটা রাজনৈতিক শিষ্টাচার তৈরি করার কাজ করছি। আপনি যাকে পছন্দ করেন না তার গায়ে যে ময়লা পানিও ছোড়া যায় আমরা এই রাজনৈতিক শিষ্টাচারই তৈরি করতে চাচ্ছি। এ জন্য আমাদের আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি।

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

লোডশেডিং কমানোর চেষ্টা করছে সরকার

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১৪২% পর্যন্ত