হোম > জাতীয়

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক চলছে

বিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসকদের বৈঠক চলছে। বুধবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক। বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহতদের পর্যবেক্ষণ করবেন এ চিকিৎসক দলের সদস্যরা।

পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৪ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে আইসিইতে রাখা হয়েছে। আর সিএমএইচে ভর্তি আছেন ২১ জন। সব মিলিয়ে ঢাকার ৫টি হাসপাতালে ভর্তি রয়েছেন বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮ জন।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী