হোম > জাতীয়

মার্কিন ভিসা বাতিল নিয়ে কর্মকৌশল বের করবে সরকার: পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

মার্কিন অভিবাসী ভিসা বাতিল নিয়ে কর্মকৌশল বের করবে সরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিষয়টা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টা আছেন, তারা একটা কর্মকৌশল বের করবেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ইমিগ্রেন্ট ভিসা বাতিলের ঘোষণা মাত্র এসেছে। এখন সেগুলো নিয়ে আমরা কথা বলব।

সম্প্রতি ভিসা বন্ডিং ইস্যু, আবার ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে ৭৫টা দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। আমাদের কি কোথাও আসলে গ্যাপ থেকে যাচ্ছে— এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে? আসলে যে সমস্ত দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যে সমস্ত দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল এসাইলাম চায়, যে সমস্ত দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেই সব দেশের ব্যাপারে এই নিষেধাজ্ঞাগুলো। এটা তাদের সরকারের সিদ্ধান্ত উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, কী করণীয়, গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি, এখন আমরা সেগুলো নিয়ে কথা বলব ‘

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সীমান্তে বিএসএফের আরও ৮টি পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক