হোম > জাতীয়

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব শফিকুল আলম

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে পৌঁছান।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নেন।

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে দু’বার মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে তিনি বসে থেকে বক্তব্যের বাকি অংশ শেষ করেন। এরপর দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাংবাদিকদের জানান, ডা. শফিকুর রহমান বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন তিনি।

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’