হোম > জাতীয়

রাজধানীতে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালু শেখ (৪২), ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মো. টিটু ভুইয়া (৪৫), কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-মানবাধিকার সম্পাদক সেলিম রেজা (২৭), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সুকুমার চৌধুরী শুভ (৩৩), হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আবুল হাসনাত বাহার (৩৭)।

ডিবি সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক ১০টায় ডিবি-ওয়ারী বিভাগ বংশাল থানার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. কালু শেখকে ও রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে পল্টন থানা এলাকা থেকে মো. টিটু ভুইয়াকে গ্রেপ্তার করে। একই দিন রাত আনুমানিক সাড়ে ১১ টায় মুগদা থানা এলাকা থেকে সেলিম রেজা ও সুকুমার চৌধুরী শুভকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮ টা ১০ মিনিটে ডিবি-গুলশান বিভাগের একটি টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল হাসনাত বাহারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী