হোম > জাতীয়

জুলাই যোদ্ধা একজন নারীকেও তালিকা থেকে বাদ দেবো না: উপদেষ্টা শারমীন

বিশেষ প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই যোদ্ধা একজন নারীকেও তালিকা থেকে বাদ যেতে দেবো না।

শনিবার ঢাকায় মোবাশ্বের হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে, সন্তানদের বিনামূল্য শিক্ষা সহায়তা এবং আহতদের জন্য থাকছে ক্যাটাগরি অনুযায়ী সুবিধা।

তিনি বলেন, এ যুদ্ধে নিহত-আহতদের তালিকা তৈরি করা আমাদের কাছে তাৎক্ষণিক অভিনব ছিল। সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে সারাদেশে জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরীর উদ্যোগ নিয়েছে। জুলাই যোদ্ধাদের স্বউদ্যোগে স্বাবলম্বী করতে সরকার এককালীন অনুদান এবং সঞ্চয়পত্রের মাধ্যমে সহায়তা করার পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আহত এবং শহিদ পরিবারের খোঁজ নিয়ে যাবতীয় সহায়তায় একসাথে কাজ করার আহ্বান জানান। এ যুদ্ধে নিহত ও আহতদের পুনর্বাসনে সমন্বিত কর্মপন্থার মাধ্যমে একছাতার নিচে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ করেন।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ